প্রশাসনিক তথ্য
লায়ন মোঃ মোজাম্মেল হক ভূঁইয়া
আলহ্জ্বা লায়ন মোঃ মোজাম্মেল হক ভূঁইয়া ১৯৫৮ সালে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম ভূঁইয়া পরিবারে জন্ম গ্রহন করেন। বাবা মরহুম আলহাজ্ব এখলাছউদ্দিন ভূঁইয়া ও মা মরহুমা আলহাজ্ব জোবেদা বেগম। নিজ জন্ম স্থান রূপগঞ্জ কে ভালবেসে শৈশব, কৈশোর ও যৌবনের সিংহভাগ সময় তিনি সেখানেই কাটিয়ে দিয়েছেন। বিত্তবৈভবের চরম শিখরে পৌছেও রাজধানী বা প্রবাসের অঢেল সুখ তাকে নিজ জন্ম স্থান থেকে এতটুকু দূরে ঠেলতে পারে নি। শৈশব থেকেই সমাজের আর দশটি ছেলে থেকে একটু ভিন্ন স্বভাবের নম্র ভদ্র বিনয়ী ও সদালাপি হওয়ার সমাজের আবাল বৃদ্ধ বনিতার খুবই প্রিয় ছিলেন তিনি। সমাজ সেবার প্রতি ছিল তার প্রগাঢ় আগ্রহ। ছেলেবেলা থেকেই সমাজের যে কারও বিপদে এগিয়ে এসে সাধ্যমত সাহায্য সহযোগীতা করেছেন। তিনি নিজ অর্থায়ণে মায়ের নামে গড়ে তুলেছেন, জোবেদা জনকল্যান ট্রাষ্ট। বাবার নামে গড়েছেন ১টি জুনিয়র হাই স্কুল, ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি মহাবিদ্যালয়। তার ছোট্ট ২টি নয়ন মনি মারুফ ও শারমীন, যারা বাসের চাকায় পিষ্ট হয়ে রক্তাক্ত অবয়বনিয়ে চির নিদ্রায় ঘুমিয়ে আছে, তাদেরকে অমর করে রাখার জন্য লাখো বইয়ের সংগ্রহশালা নিয়ে গড়ে তুলেছেন মারুফ-শারমীন স্মৃতি পাঠাগার এর ১৯টি শাখা, মারুফ-শারমীন স্মৃতি মোমোরিয়াল কিন্ডারগার্টেন, ঢাকা-সিলেট, ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ৪৬টি মারুফ-শারমীন স্মৃতি যাত্রী ছাউনি, মারুফ-শারমীন স্মৃতি আন্ডারপাস ও মারুফ-শারমীন স্মৃতি বৃত্তি। গরীব মেধাবী ছাত্র/ছাত্রী ও বিধবা মহিলাদের কে আত্ম নির্ভরশীল করার লক্ষে প্রতি বছর সেলাই ও কম্পিউটারের উপর প্রশিক্ষন প্রদান করে তাদেরকে বিনামূল্যে সেলাই মেশিন ও কম্পিউটার প্রদান করে থাকেন।
যার স্বীকৃতি স্বরূপ সরকারী ও বেসরকারী বিভিন্ন সংস্থা বহুবার তাকে পুরষ্কারে ভুষিত করেছেন। যার মধ্যে শিশু কিশোর সংগঠন সংশপ্তক কর্তৃক ভাসানী স্মৃতি পুরষ্কার ও সংশপ্তক এ্যাওয়ার্ড, একাধিক বার পল্লী কবি জসীম উদ্দিন স্মৃতি পুরষ্কার, বাংলাদেশ গ্রন্থাগার সমিতি কর্তৃক বিশেষ সম্মাননা পুরষ্কার, একাধিক বার আমরা কুড়ি এ্যাওয়ার্ড, জয়ভেরী বিজয় দিবস এ্যাওয়ার্ড, জর্নালিজম ডেভলপমেন্ট ফাউন্ডেশান কর্তৃক ম্যান ওফ দ্যা ইয়ার এ্যাওয়ার্ড, শেরে বাংলা পদক, মাদার তেরেসা সম্মাননা পদক ছাড়াও আরও অসংখ্য পদকে ভূষিত হন।
মারুফা আক্তার
হাজী মোঃ এখলাছউদ্দিন স্কুল এন্ড কলেজের অন্যতম একজন সফল প্রিন্সিপাল হলেন মারুফা আক্তার। ১৯৯৩ ইং সালের পহেলা জুলাই নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তিনি নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ সমাজ সেবক লায়ন মোঃ মোজাম্মেল হক ভূঁইয়ার কন্যা। তিনি ২০০৮ ইং সালে হাজী মোঃ এখলাছউদ্দিন ভূঁইয়া স্কুল এন্ড কলেজ থেকে মাধ্যমিক, ২০১০ইং সালে দনিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ২০১৪ সালে সেন্ট্রাল উইমেন্স কলেজ থেকে অনার্স এবং ২০১৫ইং সালে সরকারী কবি নজরুল কলেজ থেকে মাস্টার ডিগ্রী লাভ করেন। বর্তমানে তিনি আইডিয়াল ল কলেজে এলএলবিতে অধ্যয়ণরত আছে। তিনি অত্যন্ত নম্র ভদ্র বিনয়ী ও সাদালাপি স্বভাবের একজন মানুষ। তাই স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থী-অভিভাবক ও কর্মচারীরা তাকে খুবই পছন্দ করেন ।












