বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠাতা ও সভাপতির বাণী
সুশিক্ষাই নৈতিকতার ভিত্তি ও সৃজনশীলতা বিকাশের সর্বোৎকৃষ্ট মাধ্যম। ভাল শিক্ষার জন্য চাই ভাল শিক্ষা প্রতিষ্ঠান। উদ্দেশ্য ও লক্ষ্যহীন কোন শিক্ষা প্রতিষ্ঠান মানব কল্যাণ সাধন করতে পারে না। মানব শিশুর সুপ্ত মানসিক গুণাবলীর বিকাশ সাধন ও উৎকর্ষ বিধান করে তাকে আশরাফুল মাখলুকাতের সকল গুণাবলীতে যোগ্যতা অর্জনে সক্ষম করে গড়ে তোলাই শিক্ষার মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত। বেঁচে থাকার প্রয়োজনে পারিপাশ্বিক অবস্থা ও পরিবেশের সাথে খাপ খাইয়ে জীবিকা অর্জনের কলা-কৌশল আয়ত্ব করাও শিক্ষার আর একটি উদ্দেশ্য। জাতিকে সুনাগরিক উপহার দেয়ার জন্যে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে নিরলসভাবে দীর্ঘ ২০ বছর শিক্ষকতা করেছি। আমি সমাজের সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা পেয়েছি। জনগণের মধ্যে আদর্শ চরিত্র গঠনমূলক শিক্ষার প্রতি যে আগ্রহ ও তাদের মনোভাব দেখেছি আমাকে তা দারুণভাবে অভিভূত ও অনুপ্রাণিত করেছে।
তাঁদের আন্তরিক সহযোগিতায় আজও দেশে ভাল প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব যা আগামী দিনে বুদ্ধিদীপ্ত ও সমৃদ্ধ জাতি গঠনে ভূমিকা রাখতে পারবে বলে আমি বিশ্বাসী। এ উদ্দেশ্য সাধনের লক্ষ্যে আমি বিদ্যোৎসাহী ও সমাজে সুপ্রতিষ্ঠিত শিক্ষাবিদদের উৎসাহে রূপগঞ্জের যাত্রামুড়ায় ১৯৯৫ইং সনে হাজী মোঃ এখলাছউদ্দিন ভূঁইয়া কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল, এখলাছনগর, দিঘীবরাব, যাত্রামুড়ায় ১৯৯৫ইং সনে হাজী মোঃ এখলাছউদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয় এবং একই স্থানে ২০০৯ইং সনে মারুফ-শারমীন মেমোরিয়াল কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করি। নারী শিক্ষার চাহিদার কথা বিবেচনা করে ২০১২ইং সনে হাজী মোঃ এখলাছউদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়টিকে কলেজ এ রূপান্তর করি। দক্ষ জনশক্তি গঠন করার লক্ষ্যে যাত্রামুড়ায় ২০১৫ইং সনে প্রতিষ্ঠা করি লায়ন মোঃ মোজাম্মেল হক ভূঁইয়া কারিগরি স্কুল এন্ড কলেজ। আমার লক্ষ্য হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ পর্যায়ে ও মানে উন্নীত করে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।
অত্র প্রতিষ্ঠানগুলোর শিক্ষার গুণগত মান উন্নয়নে আপনাদের সবার আন্তরিক সহযোগিতা কামনা করি।

অধ্যক্ষের বাণী
আজকের তথ্য প্রযুক্তি নির্ভর ও আধুনিক বিশেষ শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা শুধু জ্ঞান অর্জন নয় মানুষের নৈতিক মূল্যবোধ অর্জনেও সহায়ক। সুশিক্ষার মাধ্যমেই আমরা আমাদের সমাজকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে পারি। একমাত্র শিক্ষাই পারে মানুষের সুপ্ত প্রতিভাকে জাগিয়ে মেধার পরিপূর্ণ বিকাশ ঘটাতে। অশিক্ষিত জাতি সমগ্র দেশের জন্য বোঝা স্বরূপ। শিক্ষা মানুষের মনের অন্ধকার দুর করে চলার পথকে আলোকিত করে তোলে। একটি সুষ্ঠু সমাজ গঠনে ও আলোর সন্ধানের লক্ষ্যে জনাব আলহাজ্ব লায়ন মোঃ মোজাম্মেল হক ভূঁইয়া নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার এখলাছনগরে ১৯৯৫ইং সনে প্রতিষ্ঠা করেন হাজী মোঃ এখলাছউদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়।
একটি জাতি গঠনে নারী শিক্ষার কোন বিকল্প নেই। তাই নারী শিক্ষাকে গুরুত্ব দিয়ে ২০১২ইং সনে অত্র বিদ্যালয়টিকে কলেজ শাখায় উন্নীত করেন। প্রতিষ্ঠানটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা মন্ডলী দ্বারা পরিচালিত। তাদের অক্লান্ত চেষ্টায় আজ প্রতিষ্ঠানটির জে.এস.সি, এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় শতভাগ পাশসহ জেলা পর্যায়ে মেধা তালিকায় সেরা দশে অবস্থান করছে। আমাদের এই সমৃদ্ধিকে সামনের দিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা একান্ত কাম্য। ভবিষ্যতে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা আরো সুদূর প্রসারী হবে বলে আমি আশাবাদী। আমি প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য ও দোয়া কামনা করি।
তথ্য বাতায়ন
আন্তঃ উপজেলা স্কুল ভিত্তিক ফুটবল টুর্নামেন্টে
দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ
প্রতিষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থীদের একাংশ
তোমাদের অসামান্য কৃতিত্বে আমরা গর্বিত
- ফরম বিতরনের তারিখ
অবশিষ্ট
- ভর্তি শুরু
অবশিষ্ট