প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ২০২৬ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে হাজী মোঃ এখলাছ উদ্দিন ভূঁইয়া স্কুল এন্ড কলেজের ফুটবল টিম প্রস্তুতি শুরু করেছে। প্রতিযোগিতা এখনো শুরু না হলেও নির্বাচিত শিক্ষার্থীরা নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করছে।
দলগত ঐক্য, শৃঙ্খলা, ক্রীড়া দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে খেলোয়াড়দের প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আশা করছে, প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা ও ক্রীড়াসুলভ মনোভাব তুলে ধরার পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করবে।
হাজী মোঃ এখলাছ উদ্দিন ভূঁইয়া স্কুল এন্ড কলেজের ফুটবল টিমের সকল খেলোয়াড়ের জন্য রইল শুভকামনা।
